কক্সবাজারের রামুতে বিজিবির গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।